২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বোমাসহ পাঁচ সন্ত্রাসী আটক

নড়াইলে একটি তাজা বোমাসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

নড়াইল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে একটি তাজা বোমাসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। বুধবার রাত ৯ টার দিকে নড়াইল-যশোর সড়কের সিতারামপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- যশোরের মনিরামপুর উপজেলার পূর্ব হোগলাডাঙ্গা গ্রামের নেছার আলীর ছেলে জিয়া (২০), অভয়নগরের পাথালিয়া গ্রামের সুলতান শেখের ছেলে আজিজুর শেখ (২২), বাঘাপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের ফসিয়ার রহমানের ছেলে ফারুক হোসেন (২৫), অভয়নগরের কুদলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাজু (১৮) এবং একই গ্রামের আলী বক্সের ছেলে মনোয়ার হোসেন (২০)। নড়াইল ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার মজুমদার জানান, রাত ৯ টার দিকে একটি মোটর সাইকেলে করে জিয়া, আজিজুর ও ফারুক যশোর থেকে নড়াইল আসছিল। সিতারামপুর ব্রিজ এলাকায় পৌঁছালে তল্লাশির জন্য তাদের মোটর সাইকেল থামায় পুলিশ। এ সময় জিয়ার হাতে থাকা ব্যাগ থেকে একটি বোমা পড়ে বিস্ফোরণ ঘটলে সে আহত হয়। এরপর ব্যাগ তল্লাশি করে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে তাদের তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রূপগঞ্জ বাজার থেকে রাজু ও মনোয়ারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩৩ ঘ.