২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে প্রতিশ্রুতি রক্ষার তাগিদ মিজানের

মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে প্রতিশ্রুতি রক্ষার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে প্রতিশ্রুতি রক্ষার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান। বুধবার এক সেমিনারে তিনি এ কথা বলেন। মিজান বলেন, “২০০৯ সালে জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের বৈঠকে বিচার বহির্ভূত হত্যা ও গুমসহ ৩৫টি বিষয়ে সংস্থাটির নির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার যত বেশি উদ্যোগী হবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ততটাই ভাল হবে।” মানবাধিকার কমিশন প্রথমবারের মতো দেশের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও তাদের প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি। ইতোমধ্যে কমিশন একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে, মন্তব্যের জন্য যা ওয়েবসাইটে দেওয়া হবে। “আগামী ৯ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করা হবে, এতে বিভিন্ন বিষয়ে কমিশনের সুপারিশ থাকবে,” বলেন মিজান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/২১২৭ ঘ.