চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটে নতুন দুই সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার চবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সদস্যরা হলের ডিন ক্যাটাগরি থেকে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান হোসেন ও প্রভোস্ট ক্যাটাগরি থেকে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমেদ।
বিনা প্রতিদ্বদ্বিতায় আগামী দুই বছরের জন্য তারা চবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৫৩ ঘ.
bdnews24