২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের মারধর: ক্লাস ছেড়ে শিক্ষার্থীরা রাস্তায়

চট্টগ্রামে এক শিক্ষকের বিরুদ্ধে শারীরিক শাস্তির অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক শিক্ষকের বিরুদ্ধে শারীরিক শাস্তির অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের কারণে কোতোয়ালি থানা এলাকায় ওই স্কুলের সামনের সড়ক কোর্ট রোডে আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেগম জেবুন্নেছার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কান্তি বড়–য়া। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার সপ্তম শ্রেণীর রায়হান ও দশম শ্রেণীর রেদওয়ান এবং শুভকে ওই শিক্ষক বেত্রাঘাত ও চড়-থাপ্পড় মারে। বিদ্যালয়ে বেত্রাঘাতসহ আট ধরনের শাস্তি এক বছর আগে নিষিদ্ধ করেছে সরকার। তবে এরপরও এই ধরনের ঘটনা ঘটছে। এর সর্বশেষ অভিযোগ এল মুসলিম স্কুলে। মুসলিম স্কুলের শিক্ষার্থীদের দাবি শুনে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে সড়ক ছাড়ে বিক্ষোভকারীরা। এই বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আজিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী তিন দিনের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে। এর ভিত্তিতে ব্যবস্থাও নেয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৬৪৩ ঘ.