নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঙ্গলবার একদল ‘ডাকাতের’ সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।
এরপর ঘটনাস্থল থেকে পুলিশ একটি শটগান উদ্ধার করেছে।
রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় জিন্দা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়।
“ডাকাতদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।”
ওসি আরো বলেন, এই ঘটনায় কেউ হতাহত বা গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬১৪ ঘ.
bdnews24