২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক দণ্ডিত

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঝালকাঠী, সেপ্টেম্বর ১৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টার দিকে উপজেলায় এ দণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মুহাম্মদ আমীর উদ্দিন। দণ্ডিত সিরাজুল ইসলাম চাপরাসী (২২) ওই উপজেলার ছোট কৈখালী গ্রামের নূরুল ইসলাম চাপরাসীর ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও আবুল বাসার মুহাম্মদ আমীর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই যুবক পথরোধ করে মেয়েটিকে অশালীন কথা বলে। এ সময় ছাত্রীটি চিৎকার করলে এলাকাবাসী যুবককে আটক করে পুলিশে দেয়। “দুপুরে পুলিশ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দণ্ড দেওয়া হয়,” বলেন ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫৭ ঘ.