রাজবাড়ী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বাজার সংলগ্ন নদী তীর থেকে একটি বিদেশী নাইনএমএম পিস্তল, একটি এলজি বন্দুক, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে অস্ত্র উদ্ধার হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
পাংশা থানার এসআই কামাল হোসেন বলেন, “চরমপন্থি সন্ত্রাসীরা কলিমোহর গড়াই নদীর পাড়ে গোপন বৈঠক করছে খবর পেয়ে রাত দেড়টার দিকে অভিযান চালানো হয়।”
“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে নদী সাঁতরে পালিয়ে যায়।”
এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫৭ ঘ.
bdnews24