২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়া ‘পাচারকালে’ টেকনাফে ১১ জন উদ্ধার

সমুদ্র পথে মালয়শিয়া পাচারকালে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১১ জনকে উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র পথে মালয়শিয়া পাচারকালে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১১ জনকে উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাহিদ হাসান জানান, বুধবার ভোরে ওই ১১ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে নয়জন বাংলাদেশি ও দুই মিয়ানমারের নাগরিক। বাংলাদেশিরা হলেন- জেলার মহেশখালী উপজেলার বড়ছড়ার পাহাড়তলির মোহাম্মদ সালামত উল্লাহ (২২), মহেশখালীর মোহাম্মদ রশিদ (৩২), কুতুবদিয়া উপজেলার বেলাল উদ্দিন (৩০), টেকনাফের বরইতলীর মোহাম্মদ আয়াস (২২), টেকনাফের পল্লান পাড়ার আবদুস শুক্কুর (২০), টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ জোবায়ের (২১), মোহাম্মদ হেলাল (২০) ও নুরুল আজিম (২৩) ও শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জাফর আলম (১৯)। আর মিয়ানমারের দুই নাগরিক হলেন- মংডুর বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (২০) ও বুচিদং নাকপুরার ইসমাইল (১৮)। লেফট্যানেন্ট কর্নেল জাহিদ হাসান জানান, অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়শিয়ায় পাচারের জন্য তাদের শাহপরীর দ্বীপে জড়ো করা হয়েছিল। তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪৮ ঘ.