২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সাংবাদিকের বাসায় চুরি, আটক ১

বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমের ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের বাসায় সোমবার রাতে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ভোলা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমের ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের বাসায় সোমবার রাতে চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার একজনকে আটক করেছে পুলিশ। জেলা শহরের মুসলিম পাড়ায় নিজস্ব ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ চুরির সময় বাসায় কেউ ছিলেন না বলে তুহিন জানান। তিনি বলেন, সোমবার তিনি পেশাগত কাজে বাসার বাইরে ছিলেন। অন্য সদ্যরাও ছিলেন না। তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢোকে। এরপর আলমারির তালা ভেঙে নগদ ৫৪ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ঘরের মালামাল তছনছ করে বলেও তিনি জানান। মঙ্গলবার সকালে ভোলা থানার ওসি সোহরাব আলীসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ডাইল জাহাঙ্গীর নামে এক জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.