নেত্রকোনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা শহর থেকে মঙ্গলবার ভারতীয় ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটক মেহেদী হাসান (৩৫) শহরের হাসপাতাল রোডে অনন্যা মেডিকেল হলের মালিক। তার কাছ থেকে ৫০০টি লুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
ওষুধ ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি মাদকের ব্যবসা করছেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ছুফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রেতার ছদ্মবেশে শহরের বড়বাজার এলাকা থেকে ভারতে উৎপাদিত ব্যথানাশক ইনজেকশনসহ মেহেদী হাসানকে আটক করা হয়েছে।
পরে মেহেদীকে র্যাব-৯ এর ময়মনসিংহ কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে নেত্রকোনা বিজিবি ক্যাম্পের পাশে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২০ ঘ.
bdnews24