২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের ভয়ে পালাতে গিয়ে’ একজনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম এলাকা ঈদগড়ে ‘পুলিশের ভয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলার দুর্গম এলাকা ঈদগড়ে ‘পুলিশের ভয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সৈয়দ নূরের (৪০) লাশ দাফন করা হয়েছে। তিনি ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের ছুরত আলীর ছেলে। ঈদগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলমাস হোসেন জানান, পুলিশ শফি আলম ও সৈয়দ আলম নামের দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। “নিহত সৈয়দ নূর সৈয়দ আলমের ভাই।” “তবে আমরা সৈয়দ নূরের বাড়িতেই যাইনি। হয়তো ভাইয়ের বাড়িতে পুলিশ টের পেয়ে পালাতে গিয়ে মারা গেছেন তিনি।” সৈয়দ নূর কোন মামলার আসামি নয় বলেও নিশ্চিত করেন তিনি। ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো জানান, মঙ্গলবার ভোরে পুলিশ আসামি গ্রেপ্তারে দক্ষিণ জঙ্গলকাটা গ্রামে অভিযান চালায়। “পুলিশের উপস্থিতি টের পেয়ে নূর বাড়ির পেছনের দিকে আত্মগোপন করেন।” সকালে লোকজন পথ দিয়ে যাওয়ার সময় পানির গর্তে লাশ ভাসতে দেখে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৫ ঘ.