২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ইয়াবা বড়িসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন টেকনাফ সদরের নাইট্যং পাড়ার দীল মোহাম্মদ (২২) ও সালামত উল্লাহ (৩৫)। তাদের কাছ থেকে ৯৬২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে। বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নাফ নদীর তীরবর্তী খেদার খাল থেকে এ দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়। তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব কমর্ কর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৫ ঘ.