২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির চাকা বিস্ফোরণে শিশুর মৃত্যু

রাজধানীর দারুস সালামে একটি গাড়ির চাকা বিস্ফোরণের পর সেটির লোহার পাতের আঘাতে মঙ্গলবার এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দারুস সালামে একটি গাড়ির চাকা বিস্ফোরণের পর সেটির লোহার পাতের আঘাতে মঙ্গলবার এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুবর্ণা (৮) মা-বাবার সঙ্গে গাবতলী এলাকায় থাকতো। তার বাবা তুহীন আহম্মেদ একজন দিনমজুর। দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন একটি চাকায় হাওয়া দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে মাঝের রিংটি খুলে গিয়ে শিশুটির মাথায় আঘাত করলে এ দুঘর্টনা ঘটে। গুরুতর আহত সুবর্ণাকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুবর্ণার মা হোসনা বেগম সাংবাদিকদের বলেন, গাবতলীর এক বাস কাউন্টারের সামনে সুবর্ণা খেলছিল। এ সময় পাশের একটি দোকানে একটি চাকায় হাওয়া দেয়া হচ্ছিলো। হঠাৎ বিকট শব্দে চাকাটি বিস্ফোরিত হয়। চাকার শক্ত অংশটি সুবর্ণার মাথায় আঘাত করলে সে মারাত্মক আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এইচএ/১৯৫১ ঘ.