২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রাজস্ব বিষয়ের সাংবাদিকদের নতুন সংগঠন

চট্টগ্রামের জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন সংবাদ সংস্থার রাজস্ব বিষয়ে দায়িত্বরত সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রামের জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন সংবাদ সংস্থার রাজস্ব বিষয়ে দায়িত্বরত সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক জামসেদ রেহমান চৌধুরীকে আহ্বায়ক ও দৈনিক আজাদীর প্রতিবেদক ফেরদৌস শিপনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম কাস্টমস রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) গঠন করা হয়। সোমবার সিআরএফের অস্থায়ী কার্যালয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক সারোয়ার সুমন (জ্যেষ্ঠ প্রতিবেদক, দৈনিক সমকাল), সদস্য মাসুদ মিলাদ (প্রথম আলো), নুরুল মোস্তফা কাজী (নয়াদিগন্ত), সাইফুল আলম (পূর্বকোণ), হাসান নাসির (জনকণ্ঠ), আসিফুল হাসনাত সিদ্দিকী (কালের কণ্ঠ), ফারুক তাহের (বাংলাদেশ প্রতিদিন), মিন্টু চৌধুরী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও রাশেদ এইচ চৌধুরী (বণিক বার্তা)। নির্বাচিত কমিটি ঘোষণা করেন ডেইলি ইন্ডিপেন্ডেন্ট-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/ইউএস/এইচএএইচ/২১১১ ঘ.