রাঙামাটি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকমা সার্কেলের সাবেক চিফ রাজা ত্রিদিব রায় আর নেই।
সোমবার ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৭৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
ত্রিদিব রায় ছিলেন পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের বর্তমান চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের বাবা।
রাঙামাটির চাকমা রাজ পরিবারের সদস্য প্রতিম রায় পাম্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার পাকিস্তান সময় ভোর সাড়ে ৬টার দিকে ইসলামাবাদের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাকিস্তানে স্থায়ীভাবে বসবাসরত রাজা ত্রিদিব রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে তিনি জানান।
রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ও তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত ত্রিদিব রায় ৫০তম চাকমা সার্কেল চিফ ছিলেন। তিনি বর্তমান চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ তিন ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এই সাবেক চাকমা রাজা পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24