নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোমবার ট্রাক চাপায় এক অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।
রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে গোলাকান্দাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক যুবকটিকে চাপা দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাক ও চালক আশরাফউদ্দিনকে (৪০) আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24