২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নব্বই দিনে নির্বাচন করতে কমিশন প্রস্তুত’

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আগামীতে কোন সরকারের অধীনে নির্বাচন হবে তা রাজনৈতিক বিষয়; নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কমিশন সব সময়ই প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আগামীতে কোন সরকারের অধীনে নির্বাচন হবে তা রাজনৈতিক বিষয়; নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কমিশন সব সময়ই প্রস্তুত। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে উচ্চ আদালতের দেয়া রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশের একদিন পর সোমবার সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ওই রায়ের আলোকে গত বছর ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং সরকারের মেয়াদের শেষের ৯০ দিনে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রাখা হয়। আগাম নির্বাচনের জন্য ইসি কতটুকু প্রস্তুত জানতে চাইলে কাজী রকিব বলেন, “সংবিধান অনুযায়ী, ৯০ দিনের জন্য নির্বাচন করতে হবে । আমরা অলওয়েজ রেডি। নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত।” আগামী সংসদ নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতির বিষয়ে সিইসি বলেন, নির্বাচন আয়োজনে বেশ কিছু সরঞ্জাম আমদানি করতে হবে। এ জন্য অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগবে। “আইন মোতাবেক কোনো নির্বাচন ৯০ দিন, কোনো নির্বাচন ১৮০ দিনের মধ্যে করতে হয়। অনেক কিছু স্বল্প সময়ে করা যায় না। ছয়মাস বা তারো বেশি সময় লাগে। এসব বিষয় আমরা রেডি করে রাখছি। ” ‘ নির্বাচনে ইসির কতৃর্ত্বে সব ব্যবস্থা’ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির যতটা ক্ষমতা দরকার তা সুনির্দিষ্ট করে গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব। এর আগে নির্বাচনের সময় বিভিন্ন সংস্থার ওপর ইসির নিয়ন্ত্রণ নিয়ে গণমাধ্যমে সঠিকভাবে কমিশনের মনোভাব ‘প্রতিফলিত হয়নি’ বলে মন্তব্য করেন তিনি। “ইসির যতটা ক্ষমতা আছে, আর দরকার নাই- এতে আমাদের কথা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। (নির্বাচনের সময়) সরকারের সব নির্বাহী সংস্থার ওপরে ইসির ক্ষমতা থাকবে। কিছু আলাদা করতে গেলে তা সংক্ষিপ্ত হয়ে যাবে।” নির্বাচনের সময় ইসির নিয়ন্ত্রণ নিয়ে সংবিধানে ও গণপ্রতিনিধিত্ব আদেশেই নির্দেশনা রয়েছে উল্লেখ করলেও তিনি বলেন, বিষয়গুলো আরো স্পষ্ট করা থাকলে সুবিধা হতো। “চারটি মন্ত্রণালয় নয়, সবটাই থাকবে আমাদের অধীনে। যে সব ক্ষমতা থাকবে, আরো যতটা প্রয়োজন হবে তা সুনির্দিষ্ট করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করার সুপারিশ করব আমরা।” গাজীপুর উপনির্বাচন গাজীপুর-৪ আসনের উপ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলাবাহিনীর ২৭ জন সদস্য নিয়োজিত থাকবে বলে জানান সিইসি। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে গাজীপুর-৪ এলাকায় ১০২টি ভোটকেন্দ্র রয়েছে। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের আগে সিইসি উপ নির্বাচনের নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ সাদিক, রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬২৩ ঘ.