২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়ছড়িতে ৩ দিনব্যাপী বই মেলা শুরু

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদরে সোমবার তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:16 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদরে সোমবার তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। উপজেলা গণ-পাঠাগার আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জাতীয় গণ-গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নুর হোসেন তালুকদার। “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” স্লে¬াগান নিয়ে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলার পাশাপাশি শিশু চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের ১৫টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণ-গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমান সরকার বই ও সংস্কৃতিবান্ধব। তাই জ্ঞান ও শিক্ষার মাধ্যমে জাতির মানস গঠনের সৎ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক বিপ্রদাশ বড়–য়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম, ছড়াকার নাসের মাহমুদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬০৭ ঘ.