ঢাকা, সেপ্টম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে এক যুবককে মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. দুলাল (৩২)। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে বসুন্ধরা প্রকল্পের বালুর ওপর একটি মৃতদেহ দেখে জনতা পুলিশকে খবর দেন। অজ্ঞাত দুর্বৃত্তরা যুবকটিকে ছুরি মেরে ও পিটিয়ে হত্যা করেছে।
তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
ওসি বলেন, দুলালের বাবার কথাবার্তায় মনে হচ্ছে ছেলেটি বখাটে। কোথায় থাকতো তাও তার বাবা বলতে পারেননি।
এ ঘটনায় দুলালের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৪০ ঘ.
bdnews24