২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাহিদার তুলনায় দুধ-মাংসের ঘাটতি ৮২ শতাংশ’

দেশে বর্তমানে চাহিদার তুলনায় দুধ ও মাংসের ঘাটতি ৮২ শতাংশ এবং ডিমের ঘাটতি ৬২ শতাংশ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বর্তমানে চাহিদার তুলনায় দুধ ও মাংসের ঘাটতি ৮২ শতাংশ এবং ডিমের ঘাটতি ৬২ শতাংশ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতে রূপকল্প ২০২১ অর্জনের মাধ্যমে এই বিশাল ঘাটতি পূরণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নতুন প্রযুক্তি উদ্ভাবন ছাড়া এ লক্ষ্য অর্জন করা সরকারের পক্ষে কঠিন হবে মন্তব্য করে লতিফ বিশ্বাস বলেন, এজন্য সরকারের পাশাপাশি পশুপালন (এ্যানিমেল হাজবেন্ড্রি) খাতে কর্মরত øাতক বিজ্ঞানী ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করতে হবে। “রূপকল্প ২০২১’ এর মধ্যে দেশের ৮৫ শতাংশ জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পূরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী করে গড়ে তুলতেও ডিম, দুধ ও মাংসের উৎপাদন কাঙ্খিত মাত্রায় বাড়াতে হবে”, বলেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন ও পেশা- ৫০ বছরের পথচলা’ শীর্ষক সেমিনারে লতিফ বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। দেশের গাভীর প্রজনন গুণাবলী নিুমানের এবং গড় দুধ উৎপাদন অত্যন্ত কম উল্লেখ করে মন্ত্রী বলেন, অনুন্নত প্রাণিসম্পদের জাত উন্নয়নের লক্ষ্যে দেশে এ পর্যন্ত প্রায় ২০ লাখ শংকর জাতের গাভী সৃষ্টি করা হয়েছে। “এর মাধ্যমে ঘোষিত রূপকল্প বাস্তবায়নে প্রতিটি শিশু কিশোরের মুখে প্রতিদিন ন্যূনপক্ষে একগ্লাস দুধ, সপ্তাহে চারটি ডিম ও সপ্তাহে তিন টুকরা মাংস সরবরাহ নিশ্চিত করা হবে।” সরকার ডেইরী শিল্প বিকাশের মাধ্যমে দারিদ্র দূর করতে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সংগঠনের সভাপতি জসিমউদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই, সচিব উজ্জল বিকাশ দত্ত, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী, মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খানও প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক খান শহীদুল হক বক্তব্য দেন। মূল নিবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হক ভুঁইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৪৯ ঘ.