২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলপাত বোঝাই ট্রাক আটক

গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা থেকে রেলপাত বোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা থেকে রেলপাত বোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। রোববার ট্রাকে প্রায় ৮ ফুট লম্বা ১১টি রেলপাতসহ পরিত্যাক্ত ট্রাকটি উদ্ধার করা হয। সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, উপজেলার নলডাঙ্গা-হাতিয়া সড়কের খামার দশলিয়া গ্রামের মোস্তাফিজার রহমানের ইটের ভাটার কাছে সকালে স্থাানীয় লোকজন ট্রাকটি পরিত্যাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। “রেলপাতগুলো নলডাঙ্গা রেলস্টেশন থেকে চুরি করে নিয়ে যাওয়ার পথে রাত শেষ হয়ে যাওয়ায় ওই স্থানে ট্রাকটি দুর্বৃত্তরা ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।” নলডাঙ্গা রেল স্টেশনটি ক্লোজ ডাউন করে বাংলাদেশে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী সরিয়ে নেওয়ায় প্রায়ই স্টেশনটি থেকে রেলপাত খোয়া যাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৬ ঘ.