নেত্রকোনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোববার অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বল্প টেংগুরী গ্রামের একটি ধান ক্ষেতে আনুমানিক ২৬ বছর বয়সী যুবকটির লাশ পাওয়া যায়।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) অভিরঞ্জন দেব বলেন, রাস্তার পাশে ধান ক্ষেতে লাশটি পড়ে ছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কনক পুলিশকে জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
যুবকটির মরদেহের পাশে কীটনাশকের দুইটি বোতল পাওয়া গেছে বলেও তিনি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৩০ ঘ.
bdnews24