চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতালের কাছে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা থানা পুলিশ নিহত আকুব্বরের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হাউলী গ্রামের হারুন-অর রশীদের ছেলে।
দামুড়হুদা থানার ওসি আজিজুল হক জানান, আকুব্বর রাতে অবৈধ যান করিমনে করে বাড়ি ফিরছিল।
চিৎলা হাসপাতালের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারে আনা রডের আঘাতে মারাত্মক আহত হন তিনি।
সকালে হাসপাতালের সামনের রাস্তার পাশে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
ময়না তদন্ত ছাড়াই লাশ তার আত্মীয় স্বজনের কাছে বিকেলের মধ্যে হন্তান্তর করা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৮ ঘ.
bdnews24