২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্যাস স্টেশনে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের শিবগঞ্জে চাঁদা না দেওয়ায় সিএনজি ফিলিং স্টেশন ভাঙচুর করার মামলার প্রধান আসামি সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 05:47 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সিলেট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শিবগঞ্জে চাঁদা না দেওয়ায় সিএনজি ফিলিং স্টেশন ভাঙচুর করার মামলার প্রধান আসামি সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে ঢাকার ফকিরাপুল এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম চৌধুরী (৩০) ও তার সহযোগী ছাত্রলীগ কর্মী হাদি আলম ওরফে সাদ আহমদ (২৮)। শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, ঢাকার হোটেল উপবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিএনজি ফিলিং স্টেশনে হামলার পর পলিয়ে ছিলেন তারা। গত ৫ সেপ্টেম্বর চাঁদা না দেওয়ায় সিলেট নগরীর শিবগঞ্জের সুরমা অটোকেয়ার সিএনজি রিফুয়েলিং স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন সেলিমসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করে শাহপরাণ থানায় মামলা করেন ওই রিফুয়েলিং স্টেশনের চেয়ারম্যান ফয়েজ আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৩৯ ঘ.