২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে আট হাজার ইয়াবাসহ আটক ৬

চট্টগ্রামের এনায়েতবাজারে সাড়ে আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 04:23 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এনায়েতবাজারে সাড়ে আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর রাকিবুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে এনায়েত বাজার মোড়ের হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের জনকে আটক করা হয়। এরা হলেন- মো. লিয়াকত (২৬), আজমল হক (২০), মো. শফিক (৩০), আনোয়ারা বেগম (৪০), বেবী (১৮) ও আবুল কাশেম (২৮)। র‌্যাবের দাবি, এরা সবাই নগরীতে ইয়াবা বিক্রির সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত। রাকিবুল আমিন বলেন, জব্দ করা ৮ হাজার ৬৩০টি ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ৩০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৯৫০ ঘ.