২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শনিবার বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শনিবার বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত হয়েছেন নবীগঞ্জ পৌরসভার কানাইপুর গ্রামের এনাম উদ্দিন (২৫), সাইদুর রহমান (২৩) ও রাজনগর গ্রামের শেফুল মিয়া (২২)। আহত জিলন মিয়া (২৫) ও ফারুক মিয়াকে (২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাসিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতাইহাল মসজিদ মাঠে ফুটবল খেলা দেখে একটি ইজিবাইকযোগে কয়েকজন নবীগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সাতাইহাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুছড়ে যায়। পরে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। পুলিশ বাসটি আটক করলে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.