২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে আবার ভাঙা হলো

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে আবারো ভেঙে দুটি মন্ত্রণালয় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে আবারো ভেঙে দুটি মন্ত্রণালয় করা হয়েছে। মন্ত্রণালয় দু’টি হলো- খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ বিভক্তির কথা জানানো হয়। বৃহস্পতিবার এ মন্ত্রণালয়কে দু’টি মন্ত্রণালয়ে বিভক্ত করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আব্দুর রাজ্জাককেই বহাল রাখা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে। এর আগে ২০১০ সালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে দুটি বিভাগ করা হয়। বিভাগ দুটি ছিল খাদ্য বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ। বিগত চারদলীয় জোট সরকারের আমলে খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে দুটি মন্ত্রণালয় ছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় দু’টি মন্ত্রণালয়কে একীভূত করে এর দায়িত্ব দেওয়া হয় আব্দুর রাজ্জাককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০১৭ ঘ.