২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত ৫

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশার পাঁচ আরোহী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশার পাঁচ আরোহী আহত হয়েছে। শনিবার সকাল ১০টায় কামালবাজার এলাকায় ছাতক থেকে সিলেটগামী লোকাল ট্রেনের সঙ্গে আটোরিকশার সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। দক্ষিণ সুরমা থানার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামালবাজার এলাকায় রেল ক্রসিংয়ে গেইট না থাকায় ট্রেন আসার সময়ই রেল লাইনে উঠে পড়ে অটোরিকশাটি। “এতে ট্রেনের ধাক্কায় পাশের জমিতে ছিটকে পড়ে অটোরিকশাটি। আহত হয় চালকসহ পাঁচজন,” বলেন তিনি। অটোরিকশায় নারী ও দুই শিশুসহ পাঁচজন যাত্রী ছিলেন। তারা সিলেট থেকে বিশ্বনাথে যাচ্ছিলেন বলে ওসি জানান। তবে তাদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৬ ঘ.