২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৮

মুন্সীগঞ্জ শহরে উদ্বোধনের আগে শুক্রবার একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরে উদ্বোধনের আগে শুক্রবার একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ মো. শাহীন ও নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া নান্নু শাহ, আব্দুল শেখ, ছোট নাহিদ, আনিস মিয়া ও রবিনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক সুলতানউদ্দিন বলেন, বিকালে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। ভেতরে ডেকোরেশন এবং মিলাদ মাহফিলের জন্য খাবার তৈরির সময় বিকাল পৌনে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.