ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ আসনের সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, শেখ হাসিনা বলেছেন, মতিউর রহমানের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
“মতিউর রহমানের মৃত্যুতে দেশ ও এলাকার মানুষ হারিয়েছে এক নিঃস্বার্থ রাজনীতিবিদ, বিশিষ্ট চিকিৎসক এবং একজন সমাজসেবীকে।”
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্য ও ঘাটাইলবাসীর প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24