২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জ থেকে অপহৃত শিশু সাতক্ষীরায় উদ্ধার

মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু রায়হাতকে (৩) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু রায়হাতকে (৩) সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সাত দিন পর বৃহস্পতিবার দুপুরে শহরের অদূরে বিনেরপোতা সেতুর কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ। রায়হাত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেয়ানবাগ কলাবাড়ি এলাকার মহিউদ্দিনের ছেলে। অপহরণের দায়ে গ্রেপ্তার সিরাজুল ইসলাম গাইন (৪২) কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের আব্দুল আজিজ গাইনের ছেলে। সদর থানার ওসি গাজী ইব্রাহিম সাংবাদিকদের বলেন, সিরাজুল সাত দিন আগে নারায়ণগঞ্জ থেকে শিশু রায়হাতকে বাড়ি থেকে অপহরণ করে সাতক্ষীরা নিয়ে যান। পরে তিনি রায়হাতের বাবার কাছে এক লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। “রায়হাতের আত্মীয়-স্বজনরা বুধবার সাতক্ষীরা এসে সদর থানা পুলিশকে ঘটনাটি জানালে দুপুরে অভিযান চালিয়ে প্রথমে রায়হাতকে উদ্ধার করা হয়। পরে সিরাজুলকে গ্রেপ্তার করে পুলিশ।” ওসি আরও জানান, অপহরণের মামলাটি বন্দর থানায়। সেখান থেকে পুলিশ আসার পর শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫০ ঘ.