২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর শেরে বাংলা নগর ও মিরপুরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে দুই ছাত্রী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরে বাংলা নগর ও মিরপুরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। এরা হল- শারমিন আক্তার (১৩) ও সৈয়দা আয়েশা সিদ্দিকী মনি (১৭)। শারমিন পূর্ব রাজাবাজার গুলশান আরা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী এবং মনি কল্যাণপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শেরে বাংলা নগর থানার উপরিদর্শক (এসআই) ব্রজলার রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শারমিন পশ্চিম রাজাবাজার নিজ বাসায় মা রেনু বেগমের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এক ভাই এক বোনের মধ্যে বড় ছিল শারমিন। এদিকে, মিরপুরের দক্ষিণ পাইকপাড়ার এক ভবনের তৃতীয় তলা থেকে মনি নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার এসআই তৌহিদুল আরেফিন বলেন, বৃহস্পতিবার ভোরে মনির লাশ উদ্ধার করা হয়। সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। ছয় ভাই এক বোনের মধ্যে ছোট ছিলেন মনি। মনির গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৩৭ ঘ.