চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার প্রথম প্রহরে নগরীর পতেঙ্গা থানার দুমপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার এস এম নুরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে অস্ত্র ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৮ ঘ.
bdnews24