২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা হয়েছে হজ টাস্কফোর্সের নিয়ন্ত্রণকক্ষ

হজ কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে হজ টাস্কফোর্সের দু’টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে হজ টাস্কফোর্সের দু’টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ সেলের অফিস কার্যালয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রান্তিক ভবনের-১ তৃতীয় তলায় এ দু’টি নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে। এক বিজ্ঞপ্তিতে হজ সংক্রান্ত অভিযোগ ও তথ্যাদির নিয়ন্ত্রণ কক্ষগুলোতে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এজন্য এসব কক্ষের টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স এবং ই-মেইলে যোগাযোগের করতে বলা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ সেলের প্রধান নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হচ্ছে- ৮৯০১২২৪, ৮৯০১২২২ ও ৮৯০১২২০ (টেলিফোন), ফ্যাক্স- ৮৯০১২২১, মোবাইল ফোন- ০১৫৫৭৫৫৫৬৬৬। বিমানবন্দর- ৮৯১৪৮৭০, এক্সচেঞ্জ- এক্সটেনশন: ৩৪২৮। ই-মেইল- hajjtaskforce2012@gmail.com, info.bsmia@yahoo.com। যোগাযোগ করা যাবে নিচের নম্বরগুলোতেও। টেলিফোন- ৮৯০১৮৬৬, ফ্যাক্স- ৮৯০১৪৫৮, সেলফোন- ০১৫৫২৪৭৩৬৭৭, বিমানবন্দর- ৮৯১৪৮৭০ এবং এক্সচেঞ্জ- এক্সটেনশন: ৩৬১১। টাস্কফোর্স প্রধানের বাসস্থান, মোবাইল ফোন এবং ই-মেইল নম্বর হলো- টেলিফোন- ৮১৫৯৯১১, ৯১৩৪৫৬৭, মোবাইল ফোন- ০১৭১১৫৩২৬৪৬ ও ০১৭১৪১৭১৭৪২। ই-মেইল : joynal2222@yahoo.com। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৩০ ঘ.