২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুদ্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকার প্রিন্স ফ্যাশন ওয়্যার নামের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কারখানা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদেরকে লাঠিচার্জ করে মহাসড়ক সরিয়ে দিলে সড়কে যান চলাচল শুরু হয়। কারখানার শ্রমিক রোজিনা ও খোদেজা জানান, বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৭৩৯ ঘ.