২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

শরীয়তপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বিএনপির এক ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

শরীয়তপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বিএনপির এক ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়াডের বিএনপির সাধারণ সম্পাদক আসলাম সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, “ভিডিও চিত্রসহ ধর্ষণের অভিযোগে আসলামকে গ্রেপ্তার করেছি।” গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ও তথ্য প্রযুক্তি আইনে পালং থানায় ধর্ষিতা গৃহবধূর করা মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৬ জুন আসলাম তার এক ব্যবসায়ীক বন্ধুর স্ত্রীর আপত্তিকর ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করে ভয় ভীতি দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করেন। গত ২৮ অগাস্ট দুপুরে ভিডিও চিত্র প্রকাশের ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করতে গিয়ে আসলাম তার বন্ধুর হাতে ধরা পড়ে। সেখানে তাদের মধ্যে ধস্তাধস্তির পর পালিয়ে যান তিনি। তবে, অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আসলাম সরদার বলেন, “আমাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৮ ঘ.