গাইবান্ধা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের মধ্যপাড়ায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার রাতে এ ঘটনায় গ্রেপ্তার মুকুল মিয়া (৫০) উপজেলা সদরের জয়েনপুর গ্রামের নইম উদ্দিনের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান জানান, রাত ৮টার দিকে দোকান থেকে পিয়াজু কিনে বাড়ি ফিরছিল শিশুটি।
“পথে নির্জন স্থানে মুকুল শিশুটির মুখ চেপে ধরে এক সুপারি বাগানে নিয়ে যায়।”
“শিশুর হাতে একশ’ টাকা দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় মুকুল। এ সময় শিশুটির চিৎকারে কয়েকজন এগিয়ে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি।”
“পিছু পিছু ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ করেছে এলাকার লোকজন।”
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৫ ঘ.
bdnews24