ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৌলভীবাজারের কেমিকেল ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩২) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিতের নাম হিমু ওরফে ইমু (২৩)।
এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ মার্চ দুপুর ১টার দিকে আনোয়ার লালবাগ এলাকার একটি সেলুনে দাঁড়ি কাটাচ্ছিলেন। পূর্ব শত্র“তার জের তখন ইমু (২৩) সেলুনে ঢুকে র্যাকে থাকা চুল কাটার কাঁচি দিয়ে আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে বুকের বাম পাশে আঘাত করে।
গুরুতর আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।
ওইদিন রাতেই নিহতের ভাই দেলোয়ার হোসেন ইমুর বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এবিএম বশির উদ্দিন মিয়া এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার ভূইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮০১ ঘ.
bdnews24