২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ ৫

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ট্রলারডুবিতে একই পরিবারের পাঁচ জন নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ট্রলারডুবিতে একই পরিবারের পাঁচ জন নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ধলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন- উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের করুনাজানি গ্রামের হুরমুজ আলী (৪৫), তার স্ত্রী মালেকা বেগম (৪০), মেয়ে হনুফা বেগম (২০) ও মিম (৩) এবং নাতনী ছকিনা (৪)। চৌহালী থানার ওসি ওমর ফারুক রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুরমুজ আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটি ট্রলারে করে এনায়েতপুরের আটাপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ধলাই এলাকায় প্রবল স্রোতে মুখে পরে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। তখন হুরমুজ আলীর ছেলে সাইফুল ইসলাম তার ছেলে ইয়াকুবকে (২) কাঁধে নিয়ে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। বাকীরা নিখোঁজ হয়। পুলিশ ও স্থানীয় লোকজন নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান ওসি। খাসকাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নওজেস আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারডুবিতে একই পরিবারের পাঁচ জনের নিখোঁজ হওয়ার কথা তিনি শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫০ ঘ.