চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে একটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিএল)।
বুধবার সীতাকু- উপজেলার কদম রুসুল এলাকার চট্টলা সিএনজি ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
কেজিডিএল’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিটারে অবৈধ হস্তক্ষেপ করে আলাদা লাইন স্থাপনের মাধ্যমে ফিলিং স্টেশনটি গ্যাস ভোগ করছিল।
কেজিডিএলের অভিযানে বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০২৬ ঘ.
bdnews24