ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা রোববার অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৪টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে ১৬তম সভাটি হবে।
জাতীয় সংসদের চিপ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ দলের সব সংসদ-সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/১৯৫৪ ঘ.
bdnews24