২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ইউপি সদস্যের গম ‘আত্মসাৎ’

নীলফামারী সদরের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি প্রকল্পের গম আত্মসাতের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নীলফামারী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সদরের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি প্রকল্পের গম আত্মসাতের অভিযোগ উঠেছে। পঞ্চপুকুর ইউনিয়নে উত্তরাশশী মিলবাজার থেকে লাল মসজিদ পর্যন্ত সড়ক মেরামতের জন্য বরাদ্দ গম ইউপি সদস্য নাসির উদ্দিন আত্মসাৎ করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হয়। ইউএনও মোস্তাইন বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কটি সংস্কারের জন্য ৬ টন গম বরাদ্দ দেয়া হয়েছিল। এ প্রকল্পের চেয়ারম্যান ছিলেন ইউপি সদস্য নাসির উদ্দিন। স¤প্রতি কাজ না করে গম আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন পঞ্চপুকুর ইউনিয়নের ৮ ইউপি সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ইউএনও। পঞ্চপুকুরের লাল মসজিদ এলাকার আব্দুল গফুর (৩৮), সত্যেন রায় (৪৩) সাংবাদিকদের বলেন, উত্তরাশশী মিলবাজার থেকে লাল মসজিদ পর্যন্ত কাঁচা সড়কটি চলাচল অযোগ্য, খানা-খন্দকে ভরা। তারা জানান, সড়ক সংস্কারের জন্য গত অর্থ বছরে ৬ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। কিন্তু নাসির উদ্দিন ওই সড়কে এক কোদাল মাটিও দেননি। অথচ বরাদ্দের গম তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। আওয়ামী লীগের নেতা বলেই নাসির গম আত্মসাত করে এখনো বহাল তবিয়তে আছেন। নাসির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কে মাটি ফেলেছি কি না তা দেখবে প্রশাসন। জবাবদিহি করতে হলে প্রশাসনের কাছেই করব। সরকারি দল করি। আমার বিরুদ্ধে একশন নেয়ার কেউ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৮ ঘ.