চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা ভাষার ওপর ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে।
চবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে এক বছর মেয়াদি এ কোর্সে ২৫ জন করে বিদেশি শিক্ষার্থী ভর্তি করা হবে।
বুধবার ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
একই সঙ্গে দেশি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, আরবি ও ফার্সি ভাষা সমূহে এক বৎসর মেয়াদি সার্টিফিকেট ও ডিপ্লে¬ামা কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র ছাড়া হয়েছে।
ওই সব কোর্সের আবেদনপত্র গত সোমবার থেকে বিতরণ শুরু হয়েছে। ইনস্টিটিউট থেকে আগামী ৫ অক্টোবর মধ্যে নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
সব কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪১ ঘ.
bdnews24