২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার রাতে দুই গ্রামে দু’টি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার রাতে দুই গ্রামে দু’টি বাড়িতে ডাকাতি হয়েছে। বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় এক বৃদ্ধ আহত হয়েছেন। তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্তত তিন লাখ টাকার মালামাল লুট করেছে। মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এবং সাতগ্রাম ইউনিয়নের পাকুতুরা গ্রামে এই ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে। শালমদী গ্রামের কাপড় ব্যবসায়ী নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, রাত ১২টার দিকে বাড়ির কলাপসিবল গেইটের তালা এবং দরজা ভেঙে ১৫/১৬ জন ডাকাত তাদের ঘরে ঢোকে। অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও মুল্যবান মালামাল নিয়ে যায়। পাকুতুরা গ্রামে ডাকাতি হয় চাকরিজীবী শাহজালালের বাড়িতে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বলেন, ২০/২৫ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ঘরে ঢোকে। এ বাধা দিলে ডাকাতরা শাহ্জালালের বাবা আবু ছিদ্দিককে পিটিয়ে আহত করে। তারা নগদ ১৬ হাজার টাকা ও মুল্যবান মালামাল নিয়ে যায়। এসময় বাড়িতে অন্য কোনো লোক ছিল না। পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ দু’টি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। তবে এখনো কেউ মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫০ ঘ.