২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বস্তিতে অগ্নিকাণ্ড, অর্ধশত ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে বস্তিতে আগুনে দুইটি ঝুটের গুদামসহ অন্তত অর্ধশত বসত ঘর পুুড়ে ছাই হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে বস্তিতে আগুনে দুইটি ঝুটের গুদামসহ অন্তত অর্ধশত বসত ঘর পুুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল ১১টায় এই অগ্নিকাণ্্েডর ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম জানান, রান্না ঘরের চুলার আগুন অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। “৫টি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হচ্ছে।” প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, শহরের চাঁদমারী বস্তি এলাকাতে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক ঘর রয়েছে। এসব ঘরে বসবাস করে দিনমজুর ও নি¤œ আয়ের মানুষরা। সকাল সাড়ে ১১টায় ইদু মিয়া নামের এক ব্যক্তির ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। “বেশিরভাগ ঘর তালাবদ্ধ থাকায় কোন মালামাল বের করা যায়নি। আগুনে পুড়ে যায় ওইসব আসবাবপত্রসহ ঘরগুলো।” এছাড়া ঘরের সঙ্গে থাকা আলমগীর, খলিল, আজমল মনির মিয়া নামের চার ব্যক্তির দু’টি ঝুটের গুদাম পুড়ে যায়। গুদাম মালিকদের দাবি, মঙ্গলবার তারা ঘরে প্রায় ৩০ লাখ টাকার ঝুট মজুদ রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৪৫১ ঘ.