২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল কর্মীদের নামে ভাংচুরের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনার পরদিন গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা হয়েছে ছাত্রদলের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনার পরদিন গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা হয়েছে ছাত্রদলের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত বাসমালিক আমিনুল ইসলাম বুধবার সকালে মতিহার থানার এ মামলা দায়ের করেন। তবে ‘তদন্তের স্বার্থে’ পুলিশ আসামিদের নাম প্রকাশ কতে রাজি হয়নি। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকা-ের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রদল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এরপর ক্যাম্পাসের বাইরে কয়েকটি যানবাহন ভাঙচুর করে বিক্ষুব্ধরা। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার এসআই আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।” মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অভিযোগের তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেব।” এদিকে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় রাবি উপাচার্য ড. আব্দুস সোবহানের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম একটি স্মারকলিপি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৩০৫ ঘ.