টাঙ্গাইল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা করিম মিয়ার (৩০) ও তার স্ত্রী আসমা বেগম (২৬) মারা যান। অটো রিকশা চালক করিম ছোট বিন্নাফৈর গ্রামের হাকিম মিয়ার ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে করিম তার স্ত্রী আসমাকে তাদের শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে।
“পরে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।”
সকালে স্থানীয় লোকজন করিমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার পর করিমের পরিবারের লোকজন পালিয়ে গেছে।
পুলিশ লাশ দু’টি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে, আসমার মা কুলসুম বেগম জানান, প্রায় ১০ বছর আগে করিমের সঙ্গে আসমার বিয়ে হয়।
“বিয়ের পর থেকেই করিমের পরিবারের লোকজন আসমার উপর নির্যাতন করত।”
এ কারণে আসমা স¤প্রতি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেওয়ায় কয়েক দফা সালিশে তিনি চাকরি করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।
“এ হত্যাকা-ে সঙ্গে করিমের পরিবারের লোকজন জড়িত থাকতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৩ ঘ.
bdnews24