ঝিনাইদহ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফুলহরি ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনায় নিহতের নাম ইদ্রিস আলি ওরফে ইদু (৬০)। বাবার নাম সোনাউল্লা মাতুব্বর।
শৈলকুপা থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, ইদ্রিসের ঠোঁটে ও মুখে আঘাতের চিহ্ন আছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১০০ ঘ.
bdnews24