২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপের দায়ে যাবজ্জীবন

এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত। এছাড়া তার কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ক্ষতিগ্রস্ত গৃহবধূকে দেওয়ার আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এই রায় দেন। দণ্ডিত চাঁন মিয়া (৪৬) টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে। বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বাদশা মিয়া বলেন, ঘেচুয়া গ্রামের তোয়াজ উদ্দিনের ছেলে চাঁন মিয়া পূর্ব শত্র“তার জের ধরে ২০০৮ সালের ৪ জুলাই একই গ্রামের পারুল বেগমের ঘরে ঢুকে তাকে এসিড নিক্ষেপ করে। দু’দিন পর পারুলের স্বামী হাবিবুর রহমান সখীপুর থানায় মামলা দায়ের করেন। দণ্ডিতের জরিমানার ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পারুলকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.