২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জাল নোটসহ আটক ২ ভাই

বরিশালের উজিরপুর উপজেলা থেকে মঙ্গলবার ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

বরিশাল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের উজিরপুর উপজেলা থেকে মঙ্গলবার ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাব। এরা হলেন উজিরপুরের দক্ষিণ ধামুরা বাজারের আব্দুল কাদের হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (২৭) ও মো. রফিকুল ইসলাম ওরফে হৃদয় (২৩)। তাদের কাছে একশ’ টাকার ৫০০টি জাল নোট পাওয়া যায় বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে তারা উপজেলার উত্তর কাংশি গ্রামের ফারুক হোসেন মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এ দু’ভাই ধরা পড়ে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘরে লুকিয়ে রাখা জাল টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করছে বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.